VisaRaft

About Us

আমাদের পরিচয়

২০২৪ সালে শুরু হওয়া VisaRaft একটি উদ্ভাবনী ডিজিটাল প্ল্যাটফর্ম, যা ভিসা, ট্রাভেল ও সরকারি ডকুমেন্ট সম্পর্কিত সকল সমস্যার সমাধান দিয়ে থাকে। আমাদের জন্ম হয়েছিলো একটি সহজ চিন্তা থেকে—

“যদি আপনার হয়ে একজন বিশ্বস্ত প্রতিনিধি সবকিছু ম্যানেজ করে দেয়, তাহলে আপনি কি সময়টা আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন না?”

এই চিন্তাকে বাস্তবে রূপ দিতে আমরা তৈরি করেছি VisaRaft, যেখানে একজন গ্রাহক শুধু প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠালেই বাকিটা আমরা সামলে নিই। আমরা বিশ্বাস করি — ভিসা প্রসেস, টিকিট বুকিং বা সরকারি ডকুমেন্টের ঝামেলা যেন আপনার ভ্রমণ বা পরিকল্পনার পথে বাধা না হয়। তাই আমরা তৈরি করেছি একটি “One Stop Travel & Document Assistant Hub”, যেখানে আপনি পাবেন ভ্রমণ ও ডকুমেন্ট সম্পর্কিত সব ধরনের সহায়তা।

আমাদের মিশন

আমাদের মিশন হল ভিসা ও ডকুমেন্ট প্রসেসিংকে সহজ, দ্রুত এবং নিরাপদ করে তোলা। আমরা লক্ষ্য রাখি—

গ্রাহকের সময় বাঁচানো

প্রতিটি কাজ দ্রুত সম্পন্ন করতে আমরা আধুনিক প্রযুক্তি ও দক্ষ টিম ব্যবহার করি।

নির্ভুল তথ্য ও সহায়তা দেওয়া

গ্রাহক যাতে সব সময় সঠিক তথ্য পায় এবং তার যাত্রা ঝামেলামুক্ত হয়, তা নিশ্চিত করি।

ভিসা ও ডকুমেন্ট প্রসেসকে সহজ করা

জটিল পদ্ধতি, ফর্ম এবং নিয়মাবলীকে সহজ ও পরিষ্কারভাবে উপস্থাপন করি, যাতে গ্রাহক স্বাচ্ছন্দ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে পারে।

আমাদের ভিশন

আগামী ৩ বছরে VisaRaft কে আমরা একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করতে চাই যেখানে থাকবে—

অনলাইন সার্ভিস পোর্টাল

ভিসা ও ট্রাভেল সম্পর্কিত সব সেবা এক জায়গায় অনলাইনেই সহজলভ্য করা।

ডকুমেন্ট ট্র্যাকিং অ্যাপ

প্রতিটি ভিসা বা ডকুমেন্ট প্রসেসের স্ট্যাটাস রিয়েল-টাইমে ট্র্যাক করার সুবিধা।

আন্তর্জাতিক পার্টনারশিপ

বিদেশি এজেন্সি ও সহযোগীদের সঙ্গে যুক্ত হয়ে, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা।

আমাদের টিম

প্রতিটি সদস্য আমাদের গল্পের গুরুত্বপূর্ণ অংশ

মেহেদী হাসান

প্রতিষ্ঠাতা ও ভিসা কনসালট্যান্ট

মেহেদী হাসান

প্রতিষ্ঠাতা ও ভিসা কনসালট্যান্ট

সাদিয়া খান

ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ

আপনার ভিসা প্রক্রিয়া সহজ করুন

আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার ভ্রমণ বা ভিসা ডকুমেন্টেশন শুরু করুন।