VisaRaft

Terms of Service (সেবার শর্তাবলী)

সর্বশেষ হালনাগাদ: [২৭/১০/২০২৫]

VisaRaft ওয়েবসাইটে স্বাগতম। এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মতি দিচ্ছেন। অনুগ্রহ করে সেগুলো মনোযোগ দিয়ে পড়ুন।

১. সাধারণ শর্তাবলী

  • VisaRaft একটি অনলাইন প্ল্যাটফর্ম যা ভিসা, ট্রাভেল, এবং ডকুমেন্ট সাপোর্ট সম্পর্কিত সেবা প্রদান করে।

  • ওয়েবসাইটে প্রদত্ত যেকোনো তথ্য বা সার্ভিস ব্যবহার করা আপনার নিজের দায়িত্বে হবে।

  • আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করতে পারি; পরিবর্তনের পর ওয়েবসাইট ব্যবহার করলে ধরে নেওয়া হবে আপনি নতুন শর্তে সম্মত।

২. সেবা সম্পর্কিত তথ্য

  • আমাদের প্রদত্ত সেবা দেশভেদে, এম্বাসি নিয়ম অনুযায়ী পরিবর্তন হতে পারে।

  • VisaRaft কোনো দেশের এম্বাসি বা সরকারি সংস্থার প্রতিনিধিত্ব করে না।

  • আবেদন বা ডকুমেন্ট জমা দেওয়ার দায়িত্ব আবেদনকারীর নিজস্ব।

৩. ব্যবহারকারীর দায়িত্ব

  • সঠিক ও হালনাগাদ তথ্য প্রদান করতে হবে।

  • ভুল তথ্যের কারণে আবেদন বাতিল হলে VisaRaft দায়ী থাকবে না।

  • ওয়েবসাইটের কনটেন্ট বা লোগো অনুমতি ছাড়া কপি বা পুনরায় ব্যবহার করা যাবে না।

৪. দায় সীমাবদ্ধতা

VisaRaft কোনো প্রকার সরাসরি বা পরোক্ষ ক্ষতির জন্য দায়ী নয়, যেমন — আবেদন বাতিল, দেরি, ভিসা প্রত্যাখ্যান বা আর্থিক ক্ষতি।